শিরোনাম
Advertisement
সারাদেশ

হরিরামপুরে স্মার্ট ফোন কেড়ে নেওয়ায়  আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী !

Advertisement
ছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের হরিরামপুরে মায়ের সাথে স্মার্ট ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে জান্নাত আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন অভিযোগ উঠেছে।

​রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

    ​নিহত জান্নাত আক্তার কর্মকারকান্দি বয়ড়া এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে এবং আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, রোববার ( ৬ সেপ্টেম্বর) সকালে স্মার্ট ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মা তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড় নেয় এবং ছোট সন্তানকে নিয়ে স্কুলে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা জান্নাতকে ঘরের ভিতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন। পরবর্তীতে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

    ​আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেন বলেন , আমি অন্য এক অভিভাবকের মাধ্যমে জানতে পারি জান্নাত আক্তার আত্মহত্যা করেছে। সে ( জান্নাত আক্তার)  আমার স্কুলের নবম শ্রেণীতে মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলো।

    হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো: এমদাদুল হক বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

এ বিভাগের আরও সংবাদ