শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত

Advertisement
দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিছবি: সারাক্ষণ সংবাদ

​“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন।

​আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তাঁরা প্রচলিত পদ্ধতির পাশাপাশি খামারিদের আধুনিক প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও লাভজনক খামার গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে রোগবালাই প্রতিরোধে নিয়মিত টিকাদান, মানসম্মত খাদ্য ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদকে রপ্তানিযোগ্য খাত হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় খামারি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফর আল মুজ্‌জ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর ফিরোজ প্রমুখ। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিষয়ক নানা পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ বিভাগের আরও সংবাদ