শিরোনাম
Advertisement
বিনোদন

সুর সপ্তক সংগীত নিকেতনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Advertisement
ছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের নানা আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংগঠন “সুর সপ্তক সংগীত নিকেতন” এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের উদীচী কার্যালয় প্রাঙ্গণে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

    ​অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান।
    ​

আলোচকরা বলেন, বর্তমান সরকার সংস্কৃতির উন্নয়নে কাজ করছে এবং স্কুল পর্যায়ে সংগীত চর্চার জন্য শিক্ষক নিয়োগের কথা ভাবছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান তারা। একই সাথে সাংস্কৃতিক সংগঠন গুলো যাতে টিকে থাকতে পারে। সে সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে পারে সে দিকে সরকার ও স্থানীয় পর্যায়ের উদ্যোগী ব্যক্তিদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান ।

    ​সংগঠনটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জাদুঘরের সাধারণ সম্পাদক মো. হাবিল উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা কমিটির সদস্যসচিব শামীম বিশ্বাস, জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রতন সাহা, সংগঠনটির পরিচালক বিউটি আচার্য্য এবং বিশিষ্ট সংগীতশিল্পী জুয়রিয়া ইসলাম নুপুর।

​আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুর সপ্তক সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ