শিরোনাম
Advertisement
সারাদেশ

সাটুরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

Advertisement
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দছবি: সারাক্ষণ সংবাদ

“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শন ও এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া ও চর্মরোগসহ মারাত্মক অনেক সংক্রমণ থেকে সহজেই সুরক্ষিত থাকা সম্ভব। শৈশব থেকেই শিক্ষার্থীদের মাঝে এই স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে পারলে তা ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী আজিজুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মো. মাহমুদুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ হোসেন এবং বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান আরিফ।

এ বিভাগের আরও সংবাদ