শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে মেহগনি গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Advertisement
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা মধ্যপাড়া গ্রামে এক মেহগনি গাছ থেকে রাসেল (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে অবস্থিত একটি পরিত্যক্ত ভিটায়, প্রায় ২০ ফুট উঁচুতে মেহগনি গাছের ডালে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

​নিহত রাসেল ওই গ্রামের প্রয়াত সূরুজ মিয়ার ছেলে।

​পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সোমবার রাতে তিনি নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করেন। তবে পরবর্তীতে সবার অলক্ষে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত ভিটার মেহগনি গাছে তাঁর মরদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্য ও পুলিশে খবর দেন।

​ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ