শিরোনাম
Advertisement
সারাদেশ

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ: সংঘর্ষে আহত ৭

Advertisement
ছবি: সা.স গ্রাফিক

    ​মানিকগঞ্জের সাটুরিয়ার পশ্চিম কামতা গ্রামে জমি ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    ​স্থানীয় সূত্রে জানা যায়, কামতা মৌজার একটি জমির মালিকানা নিয়ে জোনাব আলী ও মোহাম্মদ আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা চলছে। সম্প্রতি ওই জমির ওপর দিয়ে গ্রামবাসীর ব্যবহৃত চলাচলের পথটি বন্ধ করে টিনের ঘর তৈরি করে জোনাব আলীর পরিবার। স্থানীয়দের সিদ্ধান্তে তা মীমাংসার চেষ্টা করা হলেও জোনাব আলীর পক্ষ সাড়া দেয়নি বরেও অভিযোগ রয়েছে।

    ​পরবর্তীতে মোহাম্মদ আলীর স্বজনেরা ঘরটি ভাঙতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জোনাব আলী, তাঁর ছেলে, দুই নাতি, পুত্রবধূ এবং অপর পক্ষের মোহাম্মদ আলী ও তাঁর ভাতিজাসহ মোট ৭ জন আহত হন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ​সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ