শিরোনাম
Advertisement
সারাদেশ

বেকারত্ব দূর ও প্রবাসে আয় বাড়াতে কারিগরি শিক্ষা ও ভাষা দক্ষতার তাগিদ

Advertisement
বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতিছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জে ‘বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

    এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

    প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, আমাদের দেশে কারিগরি শিক্ষার চেয়ে সাধারণ শিক্ষার আগ্রহ বেশী। একারণে বিএ, এম এ পাশ করে কাঙ্খিত চাকুরী না পেয়ে ঘরে বেকার হয়ে বসে থাকে। দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। প্রবাসে গিয়ে ভারত, শ্রীলঙ্কানদের আন্ডারে লেবারের কাজ করছে। কারিগরি বিষয়ে দক্ষতা এবং বিদেশী ভাষা না জানার কারণে আমাদের দেশের সন্তানরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে এবং রেমিট্যান্স বাড়াতে হলে আমাদের সন্তানদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হলে বিদেশী ভাষা শিখতে হবে এবং সময় উপযোগী কারিগরি বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হবে।

    ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এফএনবি জেলা শাখার সভাপতি ও বেসরকারি সংস্থা- পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যাবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, এফএনবি মানিকগঞ্জ সদর উপজেলা’র সমন্বয়কারী ও বেসরকারি সংস্থা- অ্যাসেড’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

    ফেডারেশন অফ এনজিও’স ইন বাংলাদেশ- এফএনবি’র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা এই সভায় অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ