শিরোনাম
Advertisement
অপরাধ

দৌলতপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

Advertisement
অভিযুক্ত আব্দুল বারেকসারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের দৌলতপুরে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল বারেক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

    ​অভিযুক্ত আব্দুল বারেক জেলার দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারেকের স্ত্রী মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে তিনি প্রতিবেশী অষ্টম শ্রেণির এক কিশোরীকে (১৩) তার পুত্রবধূর সঙ্গে রাতে থাকার অনুরোধ জানান। কথামতো ওই কিশোরী তাদের বাড়িতে রাতযাপনের জন্য যায়। রাত আনুমানিক ১টার দিকে পুত্রবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে সেই সুযোগে বারেক শয়নকক্ষে প্রবেশ করে এবং ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়।

    ​এ সময় কিশোরীর আত্মচিৎকারে বারেক পালিয়ে যায় এবং সে দ্রুত বাড়ি ফিরে পরিবারকে পুরো বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

​দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, ভুক্তভোগী কিশোরীর মা আব্দুল বারেকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতে পাঠায়। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের আরও সংবাদ