শিরোনাম
Advertisement
সারাদেশ

নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

Advertisement
টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করছেন অতিথিরাছবি: সারাক্ষণ সংবাদ

টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ-২০২৬ অভিযানের উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ২৯৫ মেট্রিক টন ধান এবং ২২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​শনিবার (২৮ নভেম্বর) সকালে নাগরপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে স্থানীয় খাদ্যগুদাম প্রাঙ্গণে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

​খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে কেনা হচ্ছে। প্রান্তিক কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত সমৃদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামছুন নাহার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক) মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা এবং দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু।

​এছাড়াও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ