শিরোনাম
Advertisement
সারাদেশ

জামায়াতের আমীর ইমরান, সেক্রেটারি করিম গাজী

Advertisement
দৌলতপুর উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মো. ইমরান হোসেন (বামে) ও সেক্রেটারি আবদুল করিম গাজীছবি: সারাক্ষণ সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

​দলের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ও গোপন ভোটে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মো. ইমরান হোসেন। এ ছাড়া নায়েবে আমীর হিসেবে হাফেজ মাওলানা মুহাম্মাদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আবদুল করিম গাজী মনোনীত হয়েছেন।

​সম্প্রতি উপজেলা শাখার রুকন সম্মেলন ও নির্বাচনী অধিবেশনে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী, রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমীর শপথ গ্রহণের পর উপস্থিত রুকনদের পরামর্শের ভিত্তিতে নায়েবে আমীর ও সেক্রেটারিসহ পূর্ণাঙ্গ উপজেলা কর্মপরিষদ গঠন করেন।

​নবনির্বাচিত দায়িত্বশীলরা আগামী দুই বছর (২০২৭-২০২৮ সেশন) দৌলতপুর উপজেলায় সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। ফলাফল ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন জানান।

​দৌলতপুর উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ