শিরোনাম
Advertisement
সারাদেশ

যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

Advertisement
যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও টিআরইউ মানিকগঞ্জ জেলা সভাপতি বি এম খোরশেদছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে মাদকের প্রতিবাদের জেরে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার বি এম খোরশেদকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলার শ্রীবাড়ী পশ্চিমপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হায়াত আলী ঘিওর উপজেলার শ্রীবাড়ী এলাকার মৃত পরশ আলীর ছেলে।

ভুক্তভোগী সাংবাদিক বি এম খোরশেদ যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) মানিকগঞ্জের সভাপতি।

​সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ফেইসবুকের মেসেঞ্জার গ্রুপে মাদকবিরোধী আলোচনাকে কেন্দ্র করে সাংবাদিক খোরশেদের সঙ্গে হায়াত আলীর বিরোধ সৃষ্টি হয়। এর জেরে হায়াত আলী বিভিন্ন স্থানে সাংবাদিক খোরশেদের বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করতে থাকেন। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে ঘিওর থানাধীন শ্রীবাড়ী এলাকায় উভয়ের দেখা হলে সাংবাদিক খোরশেদ এই বিষয়ে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক খোরশেদ ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​ভুক্তভোগী সাংবাদিক বি এম খোরশেদ বলেন, আমি দীর্ঘ সময় যাবৎ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রিপোর্টিংয়ের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আমাদের সমাজে আজ মাদকের মতো ভয়াবহতার জন্য যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এই মাদকের বিরুদ্ধে অঞ্চলভিত্তিক যোগাযোগমাধ্যমের গ্রুপে আলোচনাকে কেন্দ্র করে কয়েক জনের নাম উঠে আসে। যার কারণে আমাকে নিয়ে হায়াত আলী বিভিন্ন স্থানে আজেবাজে মন্তব্য করে বেড়াচ্ছে। কিন্তু আজ প্রকাশ্যে আমাকে গালাগালসহ প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে আমিসহ পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

​ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, আমরা সাধারন ডায়েরিটি গ্রহণ করেছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ