শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিক পসারির দাফনে বাধার প্রতিবাদে মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের মানববন্ধন

Advertisement
মানিক পসারির জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভছবি: সারাক্ষণ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা মানিক পসারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

​বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এবং ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দেন।

​সমাবেশে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী সরকার বলেন, আজকে প্রতিবাদ হচ্ছে, এরপর আর শুধু প্রতিবাদ হবে না, প্রতিরোধ গড়ে তোলা হবে। আপনারা পালানোর জায়গাও পাবেন না। ফ্যাসিস্ট হাসিনা তো ভারতে পালিয়ে গেছে। আপনারা পাকিস্তানের দালালি করে ১৫০০ কিলোমিটার দূরেও পালানোর জায়গা পাবেন না। মানিক পসারির জানাজায় আপনারা কেন বাধা দিলেন? তাঁর দাফনে বাধা দিলেন কেন? আপনারা নিজেদের মুসলমান দাবি করেন কোন মুখে? কক্ষনো তা পারেন না।

​তিনি আরও বলেন, আপনারা কথায় কথায় বলেন,তারেক রহমানের সরকারকে আমরা ফেলে দেব, কাজ করতে দেব না, উৎপাত করবেন কেন? তারেক রহমান সাহেব এ দেশের মানুষের ভোটে ক্ষমতায় গেছেন। আমরা এতদিন আপনাদের প্রতি সহনশীল ছিলাম, তাই বলে আমাদের দুর্বল ভাববেন না।

​মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, আমাদের বয়স হয়েছে বলে মনে করেন না যে, আমরা শেষ হয়ে গেছি। আমরা এখনো আছি, আমাদের সন্তান, নাতি ও পুতিরাও আছে। ভালো হয়ে যান, নইলে সোজা করার ভাষা আমাদের ভালো করেই জানা আছে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডার আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব শহিদুল হক, জেলা কমিটির সাংগঠনিক কমান্ডার শামসুদ্দিন নুরু, ঢাকা মহানগর কমিটির এরিয়া কমান্ডার নুরুল বাশার এবং কেন্দ্রীয় কমিটির যোদ্ধা সৈয়দ আবুল বাশার প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ