শিরোনাম
Advertisement
সারাদেশ

হরিরামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত

Advertisement
জাতীয় যুব দিবস উপলক্ষে হরিরামপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালিছবি: সারাক্ষণ সংবাদ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় যুব দিবস ২০২৬ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

​রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে হলরুমে আলোচনা সভা, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের পুরস্কার বিতরণ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

​হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ হলো যেকোনো জাতির প্রাণশক্তি ও ভবিষ্যতের কাণ্ডারি। বেকারত্ব দূর করে দেশকে একটি আত্মনির্ভরশীল ও উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি, কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যুবসমাজ শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অন্য দশটি কর্মসংস্থান তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সরকার যুবসমাজের কল্যাণে নানা ধরনের সুযোগ-সুবিধা ও সহজ শর্তে ঋণ প্রদান করছে, যার সঠিক ব্যবহার করে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে পারে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে হরিরামপুর উপজেলার সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে বিশেষ সম্মাননা পুরস্কার এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে নির্বাচিত উদ্যোক্তা যুবকদের হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ