শিরোনাম
Advertisement
সারাদেশ

মতিলাল কলেজে ফল বিপর্যয়: পাসের হার ১৩.৫৪%

Advertisement
দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘সরকারি মতিলাল ডিগ্রি কলেজ’-এ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম হতাশাজনক চিত্র ফুটে উঠেছে।

কলেজটিতে পাসের হার নেমে এসেছে মাত্র ১৩.৫৪ শতাংশে। ঐতিহ্যবাহী ও স্বনামধন্য একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন নজিরবিহীন ফল বিপর্যয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে গভীর উৎকণ্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৬২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু তাদের মধ্যে উত্তীর্ণ হতে পেরেছেন মাত্র ৪৯ জন শিক্ষার্থী।

​ফলাফল প্রকাশের পর থেকেই উপজেলার শিক্ষানুরাগী ও অভিভাবকদের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের অভিযোগ—একটি সরকারি কলেজে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে পাঠদানে চরম অবহেলা ও তদারকির অভাব রয়েছে।

​তাদের মতে, নিয়মিত শ্রেণি কার্যক্রম না হওয়া, শিক্ষার্থীদের উপস্থিতির ঘাটতি কিংবা পরীক্ষার সঠিক প্রস্তুতির অভাব রয়েছে কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

​এদিকে ঐতিহ্যবাহী এই কলেজের শিক্ষার মান পুনরুদ্ধারে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার জোরালো দাবি উঠেছে। ফল বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং মানসম্মত পাঠদান নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন দৌলতপুরের সুধীসমাজ।

এ বিভাগের আরও সংবাদ