শিরোনাম
Advertisement
সারাদেশ

​মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জিন্নাহ কবির

Advertisement
মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার লক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এস এ জিন্নাহ কবিরছবি: সারাক্ষণ সংবাদ

একটি আদর্শ, শান্তিময় ও বৈষম্যহীন সমাজ গঠনে মাদক, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

​রবিবার (১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মূলত মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যেই এই যৌথ সমাবেশের আয়োজন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন,কোনো প্রকার জুলুম, নির্যাতন বা অপরাধমূলক কর্মকাণ্ডকে এই মাটিতে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করে দেশ গড়ার ইতিবাচক কাজে নিয়োজিত করতে হবে। তরুণরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক পথ প্রদর্শন করে এবং সর্বস্তরের জনগণকে পাশে নিয়ে আমরা একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করতে চাই।

​আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জোর দিয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতায় দৌলতপুরকে একটি নিরাপদ, অহিংস ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। আমাদের মূল লক্ষ্য সংঘাত বা বিভেদ নয়, বরং উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তির রাজনীতি চর্চা করা। আসুন, সকল ব্যক্তিগত হিংসা-বিদ্বেষ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, দুর্নীতিমুক্ত ও সুন্দর বাসযোগ্য দৌলতপুর উপহার দিই।

​কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের সভাপতিত্বে দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানীর সঞ্চালনা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সাভার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ জামাল উদ্দিন সরকার, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ