বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় দৌলতপুর উপজেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এ পর্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের মূল চেতনা ও মাহাত্ম্য তুলে ধরে বলেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলন-সংগ্রামে যুবদল সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।” একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সামাজিক নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সেলিম এবং সদস্য সচিব মোহাম্মদ আব্দুল সালাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহমেদ সামান, মো. সাইফুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।





