শিরোনাম
Advertisement
সারাদেশ

হরিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Advertisement
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হরিরামপুর উপজেলা যুবদলের উদ্যোগে ঝিটকা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য জুবায়ের আহমেদ ওমর এতে নেতৃত্ব দেন।

​র‍্যালিটি ঝিটকা আনন্দ মোহন হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে ঝিটকা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপীনাথপুর সেতুর সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গোপীনাথপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মামুন মিয়া, জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম, গোপীনাথপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ওয়াসিম এবং হরিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।

​আয়োজকদের সূত্রমতে, কর্মসূচিতে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও সংবাদ