শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Advertisement
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দছবি: সারাক্ষণ সংবাদ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহড়া পরিচালনা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
​’আমরা শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী।

​জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, বাসিরা সুলতানা ও মো. শায়খ শিহাব উদ্দীন; সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুর; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এবং সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন।

​আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ