শিরোনাম
Advertisement
সারাদেশ

নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Advertisement
জরুরী উদ্ধার অভিযানের একটি দৃশ্যছবি: সারাক্ষণ সংবাদ

​‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

​দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ প্রমুখ।

​বক্তারা তাঁদের বক্তব্যে দুর্যোগের ঝুঁকি হ্রাস করা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক বিপদে করণীয় বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনায় একটি মহড়া প্রদর্শিত হয়, যেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা এবং প্রাণহানি কমানোর উপায়সমূহ বাস্তবে তুলে ধরা হয়।

​উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ