শিরোনাম
Advertisement
সারাদেশ

শিশু অধিকার দিবস ২০২৬: নিরাপদ ও বৈষম্যহীন শৈশব গড়ার অঙ্গীকার

Advertisement
মানিকগঞ্জে শিশু অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভাছবি: সারাক্ষণ সংবাদ

​‘শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল উদ্যোগ অব্যাহত রাখা হবে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও ‘শিশু অধিকার সপ্তাহ’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিশু অধিকার দিবসে ডিসি ও অন্যান্য কর্মকর্তাগণ
শিশু অধিকার দিবসে ডিসি ও অন্যান্য কর্মকর্তাগণছবি: সারাক্ষণ সংবাদ
 
​সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। শিশুদের অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশে তাদের বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি এবং শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

​জেলা শিশু একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইফতেখারুল আলম এবং শিশু প্রতিনিধি প্রযত রায় ও লাইসা রহমান।
​অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিশু একাডেমির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
​আলোচনা সভার পূর্বে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানটি ভার্চুয়াল মাধ্যমে দেশের সকল জেলায় সরাসরি প্রদর্শন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​উল্লেখ্য, শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশের লক্ষ্য নিয়ে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশ শিশু একাডেমি’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের প্রতিটি জেলায় এর কার্যালয় রয়েছে, যেখানে শিশুরা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করে থাকে।

এ বিভাগের আরও সংবাদ