শিরোনাম
Advertisement
রাজনীতি

প্রকৃত বিপ্লবী কখনো জনগণকে ফেলে পালায় না: জিন্নাহ কবির

Advertisement
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, কোনো বিপ্লবী কখনো মিথ্যা কথা বলে না এবং জনগণকে ফেলে পালিয়ে যায় না। তারা নিজের স্বার্থের জন্য দেশকে ত্যাগ করে আয়েশী জীবনযাপন করে না।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলা হলরুমে ‘কৃষক কার্ড’ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

​তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর প্রবাসে অবস্থান করেও বিএনপির শীর্ষ নেতৃত্ব বিপ্লবের ডাক দিয়েছেন। সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি বজায় রেখেছেন। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও কৃষক ও সাধারণ মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সুনির্দিষ্ট অঙ্গীকার ব্যক্ত করেছে।

​জিন্নাহ কবির বলেন, ক্ষমতায় আসলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষক পরিবার এবং সাধারণ মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিএনপি তা বাস্তবায়নে বদ্ধপরিকর। আমাদের প্রিয় নেতা তাঁর কথা রেখেছেন, এবার সাধারণ জনগণ ও দলীয় কর্মীদের নিজেদের দায়িত্ব পালনের পালা।

​বক্তব্যের শেষ ভাগে তিনি মহান আল্লাহর নামে শপথ নিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে যেসব কর্মসূচি ঘোষণা করা হবে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

​অনুষ্ঠানে উপস্থিত সরকারি-প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের ওপর আস্থা প্রকাশ করে তিনি দেশ পুনর্গঠন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

​উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিশা রানী কর্মকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​উল্লেখ্য, এদিন শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকদের মাঝে সর্বমোট ১,২৬৮টি কৃষক কার্ড বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ