শিরোনাম
Advertisement
আদালত

মানিকগঞ্জে অভিবাসী কর্মীদের আইনি সহায়তা বিষয়ক কর্মশালা

Advertisement
ছবি: সারাক্ষণ সংবাদ

    অভিবাসী কর্মীদের আইনি সহায়তা প্রাপ্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এ সংক্রান্ত সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দিতে মানিকগঞ্জে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে ‘অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম’ (ওকাপ)।

    ​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এস. কে. এম. তোফায়েল হাসান।

    ​কর্মসূচির শুরুতে কর্মশালার মূল উদ্দেশ্য তুলে ধরা হয়। এরপর সংশ্লিষ্ট আইন ও অভিবাসীদের অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ওকাপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ. এ. মামুন নাসিম এবং কেস ম্যানেজমেন্ট অফিসার ঝুমুর বিশ্বাস।

    ​আলোচনায় ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ (সংশোধিত ২০২৩)’ এবং ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২’-এর আলোকে অভিবাসী কর্মীদের অধিকারের বিষয়টি জোর দেওয়া হয়। এছাড়া, আইনের আওতায় অপরাধ আমলে নেওয়া, মামলা পরিচালনা সংক্রান্ত সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল নিয়েও বিশদ আলোচনা করা হয়।

    ​আয়োজকরা জানান, অভিবাসী কর্মীদের আইনগত অধিকার, আইনি সহায়তা পাওয়ার সঠিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতে এ কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মো. মাহমুদুল ইসলাম।

    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, জেলা ও দায়রা জজ আদালতের লিগ্যাল এইড অফিসার (বিচারক) মারুফ আহমেদ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শফিকুল ইসলাম।

    ​এছাড়াও কর্মশালায় বিচারক, আইনজীবী, সরকারি কর্মকর্তা এবং অভিবাসী কর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও সংবাদ