শিরোনাম
Advertisement
অপরাধ

সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে সিএনজি চালকের ২ বছরে কারাদণ্ড

Advertisement
সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে সিএনজিচালকের দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড।ছবি: সারাক্ষণ সংবাদ
    মানিকগঞ্জের সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে মো. আরশেদ আলী (৩৬) নামের এক সিএনজিচালককে দুই বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

​দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্রা পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন সিএনজিচালক।

​জানা যায়, মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সাটুরিয়া উপজেলা প্রশাসন যৌথভাবে ধানকোড়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় আরশেদ আলীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, একটি কল্কি, একটি স্টিলের কাটার এবং একটি কাঠের টুকরো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২১ অনুযায়ী তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকসেবী কিংবা কারবারি’র সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। উপজেলাকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

​অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাটুরিয়া থানা পুলিশ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ