শিরোনাম
Advertisement
শিক্ষা

কলিয়া পাবলিক স্কুলের এডহক কমিটির সভাপতি ফেরদৌস রহমান

Advertisement
এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ ফেরদৌস রহমানছবি: সারাক্ষণ সংবাদ

    দৌলতপুরের কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেলা ও উপজেলা বিএনপির সাবেক নেতা মোঃ ফেরদৌস রহমান।
    ​

    এই মনোনয়নে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়ে।

    ​এ উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নবনিযুক্ত সভাপতি মোঃ ফেরদৌস রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।​

    শুভাকাঙ্ক্ষীদের দৃঢ় বিশ্বাস, মোঃ ফেরদৌস রহমানের সমৃদ্ধ অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে সূচিত হবে এক নতুন দিগন্ত। একই সাথে, অর্পিত এই নতুন দায়িত্ব পালনে তারা তাঁর সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ