শিরোনাম
Advertisement
ভ্রমণ

রাঙামাটির ঝুলন্ত সেতু অবশেষে উন্মুক্ত

Advertisement
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুছবি: সংগৃহীত

    ​অবশেষে এক সপ্তাহ পানির নিচে থাকার পর বুক উঁচু করে ভেসে উঠেছে রাঙামাটির আইকনিক ঝুলন্ত সেতু।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পর্যটক ও সাধারণ মানুষের চলাচলের জন্য এটি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়।

    ​জানা যায়, টানা বৃষ্টি ও পাহাড়ি উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে সেতুটি পানিতে তলিয়ে যায়। দীর্ঘ এক সপ্তাহ এটি নিমজ্জিত ছিল। এর মধ্যেও গত শুক্রবার সেতুর পাটাতনে পানি ছুঁইছুঁই অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে অনেক পর্যটককে ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা গেছে।

​সাধারণত কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। তবে হ্রদে পানির উচ্চতা ১০৫ ফুট এমএসএল অতিক্রম করলেই ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যায়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টায় হ্রদে পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৫.১৮ ফুট এমএসএল। এর ফলে নতুন করে ভারী বৃষ্টিপাত হলে সেতুটি আবারও ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    ​রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, সকালে ঝুলন্ত সেতু থেকে সম্পূর্ণ পানি নেমে যাওয়ার পর দুপুরের দিকে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে পর্যটকরা নির্ধারিত টিকিট কেটে নিরাপদে সেতুটি ঘুরে দেখতে পারছেন।

এ বিভাগের আরও সংবাদ