শিরোনাম
Advertisement
জাতীয়

গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসেই বিএনপির দীর্ঘ ৪৮ বছরের পথচলা: খাদ্যমন্ত্রী

Advertisement
সারাক্ষণ সংবাদ

    ​খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপির দীর্ঘ ৪৮ বছরের পথচলা মূলত সংগ্রাম, গণমানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস।

    ​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে জেলা বিএনপির উদ্যোগে মানিকগঞ্জ ভাষা শহীদ রফিক স্মৃতিস্তম্ভের পাদদেশে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    ​তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুসংগঠিত নেতৃত্বে দলটি এগিয়ে চলেছে। নানা প্রতিকূলতা পেরিয়ে বিএনপি সব সময় দেশের সার্বভৌমত্ব, সাধারণ মানুষের স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পক্ষে অটল রয়েছে।

    খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই পবিত্র লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। দলের চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শী চিন্তা এবং সাহসিকতা প্রতিটি সংকটময় মুহূর্তে দলকে সঠিক পথ দেখিয়েছে এবং সামনে এগিয়ে নিয়ে চলেছে।

    ​মন্ত্রী বলেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অসামান্য আত্মত্যাগের ফলেই দলটি আজ এ দেশের মানুষের ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

    ​জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট জহির আলম লদি, আব্দুল মোতালেব ও আব্দুস সালাম বাদল,যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুসহ জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ