শিরোনাম
Advertisement
জাতীয়

ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

Advertisement
সিংগাইরে আঙ্গারিয়া পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতাছবি: সারাক্ষণ সংবাদ

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে আঙ্গারিয়া দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি। সনাতনী সম্প্রদায় এদেশের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছরের ঐতিহ্যবাহী এই সম্প্রীতির বন্ধনকে অক্ষুণ্ণ রেখে আমাদের সকলকে এক সাথে মিলেমিশে বাস করতে হবে।

খাদ্যমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনের সময় আপনারা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং বিএনপি সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, এই দূর্গা পূজার উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আমাদের এই সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধই বাংলাদেশের আসল শক্তি। সনাতনী সম্প্রদায় কেবল এদেশের নাগরিকই নন, এদেশের স্বাধীনতা, সংস্কৃতি অর্জনের অংশীদার।

​
​
​আসন্ন স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ যুক্ত করে মন্ত্রী আরও বলেন, প্রতিটি এলাকার উন্নয়নের জন্য সৎ ও যোগ্য এবং দলের জন্য নিবেদিতপ্রাণ এসন ব্যক্তিকে আপনারা বেছে নিবেন। কোন সুবিধাভোগী দূর্নীতিবাজ ব্যক্তির প্রলোভনে না পড়ে নিজস্ব বিচার-বুদ্ধি দিয়ে উপযুক্ত ব্যক্তিকে বেঁছে নেওয়ার আহ্বান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার পপি,সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ,সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমিন কবির,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ.এফ. এম নূরতাজ আলম বাহার,জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ,সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল,জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ