শিরোনাম
Advertisement
জাতীয়

মানিকগঞ্জে নিজ ঘর থেকে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর লাশ উদ্ধার

Advertisement
ঘটনাস্থলে উৎসুক জনতা এবং লাশ উদ্ধার প্রক্রিয়াছবি: সারাক্ষণ সংবাদ

    ​মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার নিজ ঘর থেকে সৌদি প্রবাসী আকরাম, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং ১৮ মাস বয়সী শিশুসন্তান এ্যালিজার লাশ উদ্ধার করেছে পুলিশ।

    ​শনিবার (১৯ সেপ্টেম্বর) সাড়ে ৩ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বরাহীচর জান্নাকান্দি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

    নিহত আকরাম হোসেন (৪০) মানিকগঞ্জ সদর উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রামের মৃত নূরুল হক ডাক্তারের ছেলে। তার স্ত্রীর নাম প্রিয়াঙ্কা ও মেয়ের এ্যালিজা।

    ​জানা গেছে, সৌদি প্রবাসী আকরাম হোসেন দুই মাস আগে দেশে ফেরেন। দেশে আসার পর থেকেই তাঁর মানসিক ও আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি সব সময় একাকী ও ঘরবন্দী হয়ে থাকতেন। অন্যান্য দিনের মতো রাতে আকরাম তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ও কন্যাসন্তান এ্যালিজাকে নিয়ে একই ঘরে ঘুমাতে যান। সকালে দীর্ঘ সময় পার হলেও তাঁরা ঘর থেকে বের না হওয়ায় স্বজনরা দরজায় কড়া নাড়েন। এতে কোনো সাড়া না পেয়ে টিনের ফাঁক দিয়ে দেখতে পান আকরাম আড়কাঠির সঙ্গে ঝুলছেন।

    ​পরবর্তীকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে আকরামের ঝুলন্ত মরদেহ এবং মেঝেতে পড়া অবস্থায় স্ত্রীর রক্তাক্ত মরদেহ ও একমাত্র সন্তানের মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যা করার পর আকরাম নিজে আত্মহত্যা করেছেন।

    ​মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: মহরম আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আকরাম হোসেন তাঁর স্ত্রী ও মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    ​উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামের মৃত নূরুল হক ডাক্তারের ছেলে আকরাম হোসেনের (৪০) সঙ্গে একই জেলার সিঙ্গাইর উপজেলার ভূমদক্ষিণ গ্রামের মহসিন খানের মেয়ে প্রিয়াঙ্কার (২৫) পারিবারিক ভাবে বিয়ে হয়। তাঁদের কোলজুড়ে আসে এ্যালিজা (১৮ মাস) নামের এক কন্যা সন্তান।

এ বিভাগের আরও সংবাদ