শিরোনাম
Advertisement
জাতীয়

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ৩

Advertisement
সিএনজি ও পিকাপের মুখোমুখি সংঘর্ষছবি: সারাক্ষণ সংবাদ গ্রাফিক

মানিকগঞ্জের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের নান্দেশ্বরী বটতলা এলাকায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ এবং আহত আরো ৩ জন।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্দেশ্বরী বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলো,জাকারিয়া (১৩),আখি আক্তার (২৫) এবং সিএনজি সিএনজি চালক জুয়েল(৪০)।

আহতরা হলো,আবুল হোসেন (৬৫), সেলিম (৩৫) এবং লাকী আক্তার (৩২)।

হতাহত সবাই টাঙ্গাইল জেলার এলেঙ্গা নন্দঘালা এলাকার বাসিন্দা।

​সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিদওয়ান জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও সংবাদ