শিরোনাম
Advertisement
জাতীয়

মেধাবী ও মানবিক জাতি গঠনে শিক্ষার মান বাড়ানোর বিকল্প নেই: খাদ্যমন্ত্রী

Advertisement
শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও শিক্ষা উপকরণ তুলে দেন: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতাছবি: সারাক্ষণ সংবাদ

    খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে একটি সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

​রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​তিনি বলেন, দেশব্যাপী স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করতে সরকারের পক্ষ থেকে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি ও শিশুদের উচ্ছ্বাস
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি ও শিশুদের উচ্ছ্বাসছবি: সারাক্ষণ সংবাদ
 

​মন্ত্রী বলেন, শিক্ষার মান যত উন্নত হবে, দেশ তত এগিয়ে যাবে। তাই একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

​আফরোজা খানম আরও বলেন, দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ
শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গছবি: সারাক্ষণ সংবাদ
 

​তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

​কোমলমতি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দিয়ে তিনি শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।

​জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফরিদ হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ