আজকের আকাশে যোগ ও তিথির সমন্বয়ে প্রকৃতি নতুন শক্তি নিয়ে জেগে উঠছে। বর্ষার শেষভাগে সূর্যের তেজ ও বৃহস্পতির স্থির প্রভাব জীবনে সতর্কতা ও সাফল্যের বার্তা দিচ্ছে।
যারা ধৈর্য ধরে কর্ম করেন, তাদের পথ সুগম হবে। কঠিন সময়কে মেনে নিয়ে এগোলে ভাগ্য ও কর্মে নতুন সুযোগ আসতে পারে।
দান, শুভকর্ম ও আধ্যাত্মিক অনুশীলন আজ ফলপ্রসূ হতে পারে। জ্ঞান, কর্ম ও স্থিরতার সমন্বয়েই দিনটি পূর্ণতা পেতে পারে।
তিথি: দিবা থেকে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি।
আজকের তিথিফল: সাফল্য ও সম্মান লাভের যোগ রয়েছে।
ধর্মকর্ম, পরিবারের কল্যাণ ও আধ্যাত্মিক অনুশীলন অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। সারাদিন ধৈর্যের সঙ্গে এগোলে ইতিবাচক ফল পাবেন। অস্থিরতা এড়িয়ে স্থির মনে কাজ করলে বাধা কেটে যাবে।
নক্ষত্র: রোহিণী নক্ষত্র। এর প্রভাবে সৃজনশীলতা ও নতুন পরিকল্পনায় সুবিধা থাকবে। মন সক্রিয় থাকবে এবং কর্মস্পৃহা বাড়বে।
চন্দ্র রাশি: বৃষ
সূর্য রাশি: সিংহ রাশি (ভাদ্র মাস পুরো)
পাশ্চাত্য রাশি: কন্যা (২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর)
যোগ: হর্ষণ যোগ
মহেন্দ্র যোগ: রাত ১০টা ৫১ মিনিট থেকে ১১টা ৩৩ মিনিট পর্যন্ত।
অমৃত যোগ: সকাল ৭টা ৩৩ মিনিট পর্যন্ত; সকাল ৮টা ২২ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত; দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ৫৩ মিনিট পর্যন্ত; বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত; রাত ৭টা ৪২ মিনিট থেকে ৯টা ১৭ মিনিট পর্যন্ত।
বৃহস্পতির শুভ দৃষ্টি
বর্তমানে কর্কট রাশি থেকে কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর, মীন ও বৃষ রাশিতে বৃহস্পতির শুভ দৃষ্টি রয়েছে। এই রাশির জাতক-জাতিকারা শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে লাভের সুযোগ পাবেন।
বাংলাদেশের লগ্ন অনুযায়ী জ্যোতিষ বিশ্লেষণ
কুম্ভ লগ্নে শনির চাপ ও মীনে রাহুর প্রভাবে নদীভাঙন, জলাবদ্ধতা ও নিম্নাঞ্চলের দুর্ভোগ বাড়তে পারে। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাও প্রবল হতে পারে। জনগণের নৈতিকতা, কর্তব্যবোধ ও কর্মকাণ্ডে সচেতনতা জরুরি।
বাজার নিয়ন্ত্রণে দুর্বলতা জীবনযাত্রায় চাপ সৃষ্টি করতে পারে। শিক্ষাক্ষেত্রে অনিয়ম তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে অনিশ্চিত করতে পারে। এই গ্রহ-যোগে স্থিতিশীলতা, সীমান্ত সুরক্ষা ও রিজার্ভ ব্যবস্থাপনায় সতর্কতা প্রয়োজন।
অপশক্তি দমন, অধিকার সচেতনতা ও দেশপ্রেম বাড়িয়ে সংস্কারের পথে এগোতে পারলে উন্নয়নের বাধা কাটবে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধৈর্য ও সৎকর্মে দেশ এগিয়ে যাবে।
আজকের ১২ রাশির রাশিফল
মেষ
আজকের উদ্যোগে নতুন পথ খুলতে পারে। সময়ের সঠিক ব্যবহার করুন। কর্মক্ষেত্রে মনোযোগ ও সচেতনতা রাখুন। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। মানসিক চাপ থাকলেও কথাবার্তায় সংযম রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে খাবারের দিকে খেয়াল রাখুন। স্থিরভাবে কাজ শুরু করলে ভালো ফল পাবেন।
শুভ রং: লাল, হলুদ
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা
উপায়: ধর্মগ্রন্থ পাঠ করুন, পশুদের খাদ্য দিন ও সংযম পালন করুন।
বৃষ
আজ চাঁদের প্রভাব আপনার পক্ষে থাকবে—স্থির থাকলেই লাভ বাড়বে। পুরনো হিসাব-নিকাশ ও সম্পত্তির বিষয় এগিয়ে নিন। অর্থনৈতিক সিদ্ধান্তে সাবধান থাকুন, অপ্রয়োজনীয় খরচ কমান। স্বাস্থ্যের ক্ষেত্রে গলা ও হজমের যত্ন নিন। এ সময়ে চুক্তি বা কেনাকাটায় সুফল মিলতে পারে।
শুভ রং: সাদা, সবুজ
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টা
উপায়: উপাসনা করুন, প্রকৃতি ও প্রাণীর সেবা করুন এবং খাদ্য দান করুন।
মিথুন
আজ কথা ও লেখায় সাফল্য আসতে পারে। তবে প্রতিশ্রুতি দিয়ে তা ভুলে যাবেন না। নতুন যোগাযোগ কাজে লাগান এবং সময় নষ্ট করবেন না। মানসিক অস্থিরতা এড়াতে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। সময়ের বিষয়ে সচেতন থেকে পরিকল্পনা শুরু করলে অগ্রগতি হবে।
শুভ রং: সবুজ, নীল
শুভ সময়: সকাল ১০টা থেকে ১২টা
উপায়: উপাসনা বা জপ করুন এবং গাছে জল দিন।
কর্কট
ঘর-সংসার আজ আপনার শক্তির উৎস, সেখানেই মন দিন। কর্মক্ষেত্রে স্থিতি আসবে। তবে রাত জেগে কাজ করবেন না। আচরণ শুদ্ধ রাখুন; আবেগের বশে কথা বললে সম্পর্কে ফাটল ধরতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে পেট ও ঘুমের বিষয়ে নিয়ম মেনে চলুন। বুঝে সিদ্ধান্ত নিলে শান্তি ও সাফল্য মিলবে।
শুভ রং: রূপালি, সাদা
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে ৮টা
উপায়: গুরুজন ও মাতুলদের সেবা করুন, সংযম পালন করুন এবং প্রকৃতির সেবা করুন। রাত্রিজাগরণ এড়িয়ে চলুন।
সিংহ
আজ আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল থাকবে। দায়িত্ব বুঝে কাজ হাতে নিন। সাফল্য আসতে পারে, তবে দম্ভের কারণে সম্পর্ক নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে হৃদযন্ত্র ও চোখের যত্ন নিন। শুভ সময়ের সৎ ব্যবহার করুন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন।
শুভ রং: সোনালি, কমলা
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা
উপায়: উদয়কালে উপাসনা করুন। ধর্মগ্রন্থ পাঠ, পশুদের খাদ্য দান ও সংযম পালন করুন।
কন্যা
আজ বিস্তারিত হিসাব-নিকাশ ও কাজের বিষয়গুলো পরিষ্কার করুন। সঠিক পরিকল্পনাই সাফল্য এনে দেবে। নতুন দায়িত্ব বা সিদ্ধান্তে এগোতে পারেন। কাজের ত্রুটি যাচাই করে নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেট, ত্বক ও চোখের বিষয়ে সতর্ক থাকুন। মানসিক চাপ কমিয়ে কাজে মনোযোগ দিন।
শুভ রং: ধূসর, সবুজ
শুভ সময়: দুপুর ২টা থেকে ৪টা
উপায়: উপাসনা করুন, প্রকৃতি ও প্রাণীর সেবা করুন এবং খাদ্য দান করুন।
তুলা
আজ সমঝোতা ও সম্পর্ক মেরামতের দিন। সুযোগ হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে সহযোগিতা বাড়বে। অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখুন, অতিরিক্ত আবেগে খরচ করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে ত্বকের যত্ন নিন। সচেতনভাবে চুক্তি করলে সুফল পাবেন। তবে তর্ক এড়িয়ে চলুন।
শুভ রং: গোলাপি, নীল
শুভ সময়: বিকেল ৫টা থেকে ৭টা
উপায়: উপাসনা বা জপ করুন এবং গাছে জল দিন।
বৃশ্চিক
গোপন সুযোগ ও গভীর পরিকল্পনা আজ কাজে লাগবে। প্রকাশ্যে জেদ দেখাবেন না। কর্মক্ষেত্রে অনুসন্ধান ও সংশোধনের কাজে সাফল্য আসতে পারে। মানসিক চাপ থাকলেও সন্দেহ কমিয়ে ধৈর্য ধরুন। স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ুর যত্ন নিন। শুভ কাজে লাভ বাড়বে।
শুভ রং: মেরুন, কালো
শুভ সময়: রাত ৮টা থেকে ১০টা
উপায়: গুরুজন ও মাতুলদের সেবা করুন, সংযম পালন করুন এবং প্রকৃতির সেবা করুন।
ধনু
আজ শিক্ষা, ভ্রমণ বা ধর্মীয় কাজে মন দিন। অতিরিক্ত আশাবাদী না হয়ে কর্মক্ষেত্রে দূরদৃষ্টি কাজে লাগান। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। লক্ষ্য ঠিক রাখুন। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। পরিকল্পনা করে এগোলে অগ্রগতি আসবে। প্রতিশ্রুতি ঠিক রাখুন।
শুভ রং: হলুদ, বেগুনি
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা
উপায়: ধর্মগ্রন্থ পাঠ করুন, পশুদের খাদ্য দিন ও সংযম পালন করুন।
মকর
আজ পরিশ্রমের হিসাব মিলবে। দীর্ঘমেয়াদি লক্ষ্যে এক ধাপ এগোতে পারবেন। পদোন্নতি বা স্বীকৃতির ইঙ্গিত রয়েছে। অহেতুক তর্ক-বিতর্ক করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে হাড়, হাঁটু ও দাঁতের যত্ন নিন। মানসিক চাপ থাকলেও নিয়ম মেনে কাজ করুন। শুভ সময়ে কঠিন কাজে এগোতে পারেন। ফল ভালো হবে।
শুভ রং: কালো
শুভ সময়: দুপুর ১টা থেকে ৩টা
উপায়: উপাসনা করুন, প্রকৃতি ও প্রাণীর সেবা করুন এবং খাদ্য দান করুন।
কুম্ভ
আজ নতুন ভাবনা ও সামাজিক যোগাযোগে সুবিধা পাবেন। পুরনো কোনো আসক্তি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা কাজে লাগবে। মানসিক অস্থিরতা এড়াতে ঘুমের প্রতি মনোযোগ দিন এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান। স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ুর যত্ন নিন। সম্মিলিত কাজে সাফল্য আসবে। একাকীত্ব এড়িয়ে চলুন।
শুভ রং: নীল, ধূসর
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে ৯টা
উপায়: ধর্মগ্রন্থ পাঠ করুন, পশুদের খাদ্য দিন ও সংযম পালন করুন।
কুম্ভ
আজ নতুন ভাবনা ও সামাজিক যোগাযোগে সুবিধা পাবেন। পুরনো কোনো আসক্তি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা কাজে লাগবে। মানসিক অস্থিরতা এড়াতে ঘুমের প্রতি মনোযোগ দিন এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান। স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ুর যত্ন নিন। সম্মিলিত কাজে সাফল্য আসবে। একাকীত্ব এড়িয়ে চলুন।
শুভ রং: নীল, ধূসর
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে ৯টা
উপায়: ধর্মগ্রন্থ পাঠ করুন, পশুদের খাদ্য দিন ও সংযম পালন করুন।
মীন
আজ করুণা ও অন্তর্দৃষ্টি আপনার শক্তি। কর্মক্ষেত্রে সেবামূলক কাজে ফল পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে পা, ঘুম ও মানসিক ক্লান্তির বিষয়ে যত্ন নিন। শুভ সময়ে ধ্যান বা দান করলে শান্তি বাড়বে। আবেগপ্রবণ হয়ে প্রতিশ্রুতি দেওয়া এড়িয়ে চলুন। নীতির চর্চা করুন।
শুভ রং: সামুদ্রিক সবুজ, সাদা
শুভ সময়: সকাল ৫টা থেকে ৭টা
উপায়: উপাসনা করুন, প্রকৃতি ও প্রাণীর সেবা করুন এবং খাদ্য দান করুন।
সুজিত আচার্যী (বাপ্পী),
জ্যোতিষ বিশ্লেষক
সূত্র : বাংলানিউজ





