শিরোনাম
Advertisement
বিশ্ব

সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা

Advertisement
সংগৃহীত

    মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এবং পাল্টাপাল্টি হামলা বাড়তে থাকায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিবেশ অত্যন্ত জটিল হয়ে উঠেছে।

যেকোনো সময় পরিস্থিতির অপ্রত্যাশিত অবনতি এবং সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

    এ অবস্থায় সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

    একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং যাতায়াত ব্যবস্থায় যেকোনো ধরনের বিঘ্ন ঘটার বিষয়ে নিয়মিত তথ্য অনুসরণ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    সূত্র: আল-জাজিরা

এ বিভাগের আরও সংবাদ