খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা (এমপি) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয় সুধীজনদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।